চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর. কে. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স’ পাচ্ছেন এই সুপারস্টার

শাহরুখ, অমিতাভ বা ধর্মেন্দ্র নন— প্রথম ‘আর. কে. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স’ পাচ্ছেন বলিউডের এই সুপারস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

ভারতের বিখ্যাত কার্টুনিস্ট আর. কে. লক্ষ্মণের পরিবার তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে ‘আর. কে. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স’ পুরস্কার চালু করেছে। আগামী ২৩ নভেম্বর পুনের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

উক্ত আয়োজনে বিশ্বখ্যাত সুরকার এ. আর. রহমানের লাইভ মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হবে, যা শুরু হবে বিকেল ৫টায়। অনুষ্ঠানের মধ্য দিয়েই আর. কে. লক্ষ্মণের সৃজন ও উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আর প্রথমবার এই পুরস্কারাটি শাহরুখ, অমিতাভ কিংবা ধর্মেন্দ্র নন- পেতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান।

আর. কে. লক্ষ্মণের পুত্রবধূ ঊষা লক্ষ্মণ আইএএনএসকে বলেন,“আর. কে. লক্ষ্মণ পরিবারের পক্ষ থেকে আমরা ২৩ নভেম্বর এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে এ. আর. রহমানের লাইভ কনসার্ট আয়োজন করেছি। এই আয়োজনের মধ্য দিয়েই আমরা প্রথমবারের মতো ‘আর. কে. লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স’ প্রদান করব। প্রথম প্রাপক হিসেবে আমরা বেছে নিয়েছি আমির খানকে- এটি হবে লক্ষ্মণ সাহেবকে আমাদের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শ্রদ্ধা।”

উল্লেখ্য, আর. কে. লক্ষ্মণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ কার্টুনিস্ট ও ইলাস্ট্রেটর। তার সৃষ্ট ‘দ্য কমন ম্যান’ চরিত্র এবং ‘ইউ সেড ইট’ কার্টুন স্ট্রিপ তাকে কিংবদন্তীর মর্যাদা দিয়েছে। তিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘মালগুদি ডেজ’– এর স্কেচও আঁকেন, যা রচনা করেছিলেন তার বড় ভাই আর. কে. নারায়ণ, আর পরিচালনা করেছিলেন শঙ্কর নাগ।

২০১৫ সালে ৯৩ বছর বয়সে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ভারতের পদ্মভূষণ (১৯৭৩) ও পদ্মবিভূষণ (২০০৫) সম্মাননা, এবং মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট (২০০৪) ডিগ্রি। ডিএনএ ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভআমির খানআর. কে. লক্ষ্মণকার্টুনিস্টধর্মেন্দ্রবিখ্যাত কার্টুনিস্টশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT