চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের সাড়া না পেয়ে বিএনপি পাগলের প্রলাপ বকছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সরকার বিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

গতকাল যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের প্রতি আস্থাশীল উল্লেখ করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, অথচ বিএনপি নেতৃবৃন্দ বানোয়াট তথ্য উপস্থাপন ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে লাগাতার চিরাচরিত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

যে কোন উপায়ে বিএনপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে নীতি বিবর্জিত রাজনীতি ও সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি আরও বলেন, একদিকে বিএনপি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে অন্যদিকে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতি সঞ্চার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে সভা-সমাবেশ করছে, আবার সরকার কর্তৃক তাতে বাধা দানের মিথ্যা অভিযোগ তুলে তাদের বিদেশি প্রভুদের কাছে রাজনৈতিক অনুকম্পা প্রার্থনা করছে।

Reneta

বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিএনপি নেতৃবৃন্দ প্রতিদিন সমাবেশের নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারছে; গণমাধ্যমে এবং বাকস্বাধীনতা আছে বলেই মিডিয়াবাজীর রাজনীতি চালিয়ে যেতে পারছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, প্রকৃতপক্ষে এদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আদর্শ এবং মূল্যবোধের প্রধান অন্তরায়ই হচ্ছে বিএনপি।

বিএনপি কখনোই তাদের হাতে লেগে থাকা রক্তের দাগ মুছতে পারেনি – রক্তের নেশা থেকে মুক্ত হতে পারেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করে ইতিহাসের নিষ্ঠুর স্বৈরশাসক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে ; রক্তের স্রোত প্রবাহিত করে দেশের গণতান্ত্রিক ধারাকে চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চালায়।

স্বৈরশাসনের গর্ভে যে রাজনৈতিক দলের উত্থান ও পথচলা তারা কখনোই গণতন্ত্রকে ধারণ ও লালন করতে পারে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং নির্বাচন বানচালের নামে ২০১৩,১৪ ও,১৫ সালে পেট্রোল বোমা মেরে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে বিএনপি, তাই স্বাবগত কারণেই বিএনপি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বলে জানান ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়ন-অগ্রগতির ধারায় একের পর এক সাফল্যের স্মারক রেখে চলেছে, যার ফলে জনগণের জীবনমানের উন্নতি ঘটেছে।

তিনি আরও বলেন, আর ঠিক এই সময়ে বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে ব্যর্থতার মিথ্যা অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো ক্ষমতার মোহে রাজনীতি করেননি,তিনি জনকল্যাণের মহান ব্রত নিয়েই রাজনীতি করে আসছেন।

আওয়ামী লীগ কখনোই জনগণের শাসক নয় বরং সেবক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনে প্রাণে বিশ্বাস করেন জনগণই আওয়ামী লীগের শক্তি-জনগণই ক্ষমতার প্রধানতম উৎস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

এপ্রিল ১০, ২০২৬

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে

এপ্রিল ১০, ২০২৬

হামে শুধু রাজশাহীতেই মারা গেছে ৫০ শিশু

এপ্রিল ১০, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণ

এপ্রিল ১০, ২০২৬
যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পই বেশি মরিয়া ছিলেন: ফাইন্যান্সিয়াল টাইমস

যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পই বেশি মরিয়া ছিলেন: ফাইন্যান্সিয়াল টাইমস

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT