দেশে ক্রমাগত শিশু ও নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সারাদেশের বিভিন্ন স্থানে বর্বরোচিত এসব ঘটনার দ্রুত বিচার ও সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্ষণ নিপীড়নের জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন শিক্ষার্থীরা।
