চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান ইস্যুতে মুখ খুললো নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। দেশটি বলেছে, এসব হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকেসিএনএ-এর বরাতে দ্য ডিপ্লোম্যাট জানায়, নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গভীর রাতে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে আগ্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী ও গ্যাংস্টার চরিত্রের দেশ হিসেবে বর্ণনা করে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছিল পূর্বানুমিত।

তবে এতে সরাসরি ইরানকে কোনো সামরিক সহায়তা প্রদান বা পাল্টা পদক্ষেপের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তাই এই বিবৃতিকে অনেকটা কৌশল হিসেবে দেখা হচ্ছে। হামলার প্রায় ২৪ ঘণ্টা পর ১ মার্চ রাতে কেসিএনএ ইংরেজি ও কোরীয় ভাষায় বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি।

নর্থ কোরিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র দেশটিকে পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে আলোচনায় বসতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার বার্তা দিচ্ছে, অন্যদিকে সামরিক চাপ প্রয়োগের কৌশল বজায় রাখছে; যা নর্থ কোরিয়াকে আরও সতর্ক অবস্থানে নিয়ে যেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান ইস্যুতে মুখ খুললো নর্থ কোরিয়া

মার্চ ৩, ২০২৬

মার্কিন দূতাবাসে হামলায় ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্চ ৩, ২০২৬

হরমুজ প্রণালী সংকটে তেল পরিবহন খরচ সর্বকালের সর্বোচ্চ

মার্চ ৩, ২০২৬

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ঢাকায় ৪ দিনে ১৩১ ফ্লাইট বাতিল

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT