চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ২২, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নর্থ কোরিয়া দাবি করেছে, তারা সফলভাবে একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। এটি নর্থ কোরিয়ার তৃতীয় উৎক্ষেপন প্রচেষ্টা। এর আগে চলতি বছরে তাদের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে একটি বৈঠকের পর,মস্কো পিয়ংইয়ংকে তার মহাকাশ কর্মসূচিতে সহায়তার প্রস্তাব দেয়।

সাউথ কোরিয়া বলছে, স্যাটেলাইটটি চালু আছে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে সাউথ কোরিয়ার বিশ্বাস, গুপ্তচর স্যাটেলাইটটি উৎক্ষেপণে নর্থ কোরিয়া রাশিয়ার কাছ থেকে সহায়তা পেয়েছে।

উৎক্ষেপণের পর সাউথ কোরিয়া ঘোষণা করেছে, নর্থ কোরিয়ার সাথে তারা তাদের সীমান্তে নজরদারি আবার শুরু করবে, যার ফলে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে ২০১৮ সালে দুই দেশের সম্মত একটি চুক্তি স্থগিত করার পদক্ষেপ নেয়া হবে।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মালিগিয়ং-১ নামের স্যাটেলাইটটি সঠিকভাবে কক্ষপথে প্রবেশ করেছে এবং তাদের নেতা কিম জং উন উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন।

Reneta

গুপ্তচর স্যাটেলাইটটির উৎক্ষেপণকে জাতিসংঘ নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, নর্থ কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে। এই প্রযুক্তির ব্যবহার জাতিসংঘের নিয়মের পরিপন্থী।

Jui  Banner Campaign
ট্যাগ: গুপ্তচর স্যাটেলাইটনর্থ কোরিয়াসফল উৎক্ষেপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT