বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে না: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফ সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কোন সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যে-সব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

স্ট্যাটাসে আরও বলা হয়, ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন।

গত বুধবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এর একদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের এ বক্তব্য।

বিষয়:উপদেষ্টা আসিফনিষিদ্ধ সংগঠনপ্রজাতন্ত্রে নিযুক্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…