চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ন ২২, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এর ফলে ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) মার্কিন এনবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন ল্যাভরভ। সেখানে তিনি বলেন, শীর্ষ বৈঠকের এজেন্ডা প্রস্তুত হলেই কেবল জেলেনস্কির সঙ্গে বসবেন প্রেসিডেন্ট পুতিন। তার কথায়, ‘পুতিন এজেন্ডা প্রস্তুত হলেই জেলেনস্কির সাথে দেখা করতে প্রস্তুত। কিন্তু সেই এজেন্ডা মোটেও প্রস্তুত নয়।’

গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক এবং পরবর্তীতে ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর হোয়াইট হাউস পুতিন ও জেলেনস্কির শীর্ষ বৈঠক আয়োজনের জোর তৎপরতা শুরু করে। বৈঠকের স্থান ও তারিখ নিশ্চিত করার জন্যও কাজ করছেন কর্মকর্তারা।

এরই মধ্যে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডকে সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব দিয়েছেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মনে করি বৈঠকটি ফলপ্রসূ হবে এবং ইউরোপীয় নেতারাও জোর দিয়েছেন যে বৈঠকটি ইউরোপের নিরপেক্ষ কোনো দেশে হওয়া উচিত।’

তবে পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে অনীহা প্রকাশ করেছে ক্রেমলিন। রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ‘কেউ বৈঠক প্রত্যাখ্যান করেনি, তবে শুধু বৈঠকের জন্য বৈঠক অর্থহীন।’

Reneta

জেলেনস্কির সঙ্গে বৈঠককে ‘এক ধরনের আপস’ বলে মন্তব্য করে রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা কনস্তান্তিন জাতুলিন বলেন, পুতিন-জেলেনস্কি সম্ভাব্য বৈঠকটিকে ক্রেমলিনের পক্ষ থেকে একধরনের ছাড় হিসেবে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করতে রাশিয়া জেলেনস্কির সঙ্গে বৈঠক–সম্পর্কিত নিজেদের উদ্বেগ এক পাশে সরিয়ে রাখবে।’

পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে বলেছেন যে, তিনি সাক্ষাতের জন্য প্রস্তুত, যদি এই বৈঠকে সত্যিই একটি এজেন্ডা থাকে।’ তিনি বলেন, ইউক্রেনই শান্তি চুক্তির অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধসের্গেই ল্যাভরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT