চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াতকে আর কোন ছাড় নয়: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ২২, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন: সন্ত্রাসী বিএনপি জামায়াতকে আর কোন ছাড় নয় এখন সময় প্রতিরোধের।

সোমবার গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

এস এম কামাল হোসেন: শেখ হাসিনা গোটা বাঙালি জাতির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা। শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করার পর অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়াউর রহমানের দুঃশাসন অন্ধকার যুগের বিরুদ্ধে মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছিলেন। শেখ হাসিনাই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনাই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি এখন বিশ্ব নেত্রী, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হচ্ছেন মানবিক বিশ্বের প্রধান নেতা।

এস এম কামাল হোসেন: যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের নেতাই অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষক ছিলেন।

যোগ করেন: আবার জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া ২০০৪ সালের ২১শে আগস্ট ছায়া প্রধানমন্ত্রী হিসেবে হাওয়া ভবনে বসে ৭৫ এর খুনি আর ৭১ এর যুদ্ধাপরাধীদের নিয়ে বৈঠক করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেই জিয়া তারেক জিয়ার সন্ত্রাসী দল বিএনপির নেতারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বাংলাদেশের জনগণ মনে করে এই হুমকির পিছনে তারেক জিয়া মির্জা ফখরুলদের ইন্ধন আছে।

Reneta

এস এম কামাল হোসেন বলেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় সেই খুনি বিএনপি-জামাতকে আর কোনো ছাড় নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে এস এম কামাল এই সমাবেশে বলেন, আগামী ২৫ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এই ষড়যন্ত্রকারী অপশক্তিদের দাঁতভাঙ্গা জবাব দিবেন।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন। সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান জহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাদিউল ইসলাম হাদী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আনিছুর রহমান সহ অনেকে।

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT