চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর দেশে আসবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৫
রাজনীতি
A A

শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে ছাত্র-শ্রমিক-জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করেছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, শেখ হাসিনার চেয়ে কিন্তু বড় স্বৈরাচার আর নাই। এখনো যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মানুষের উপর জুলুম-নির্যাতন করছেন আপনারা সাবধান হয়ে যান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী র‍্যালির আয়োজন করে গণঅধিকার পরিষদ আড়াইহাজার উপজেলা। কালীবাড়ী বাজার থেকে র‍্যালি শুরু করে বিভিন্ন এলাকা পদক্ষিণ করে আড়াইহাজার থানার সামনে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শাকিল উজ্জামান বলেন, নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী র‌্যালি থেকে বলতে চাই, অতীতে যারা দুর্নীতি ও চাঁদাবাজী করেছে তারা কিন্তু নারায়ণগঞ্জে নাই। এখনো যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, আপনারা যদি ঠিক না হোন আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে।

তিনি বলেন, সারাদেশে গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের এই গণজোয়ারে মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। সকলে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ট্রাক মার্কার সাথে যুক্ত হোন।

সংগঠনের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর লুটপাট দখলদারি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগ যেভাবে হাট বাজার, বাসট্যান্ড দখল করে চাঁদাবাজি করেছিল তারা পালিয়ে যাওয়ার পর নতুন আরেকটা দল একই কাজ করছে। যারা এখন দখলদারি, চাঁদাবাজি করছে, তাদের হাসিনার পালানো থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী ডেভিলদের আটক করলেও নব্য ডেভিলদের আটক করছে না। নব্য ডেভিলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই অপারেশন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই দেশে তরুণ শিক্ষিত মেধাবীরা রাজনীতিতে যুক্ত হয়েছে। তরুণদের নিয়ে দেশ গঠন করার লক্ষ্যে বাংলাদেশে গণঅধিকার পরিষদ নতুন ধারার রাজনীতি শুরু করেছে। গণঅধিকার পরিষদ তরুণদের সাথে নিয়ে আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই তরুণরা কোন ফ্যাসিস্টকে ভয় পায় না, এই তরুণরা বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম হতে দিবে না।

Reneta

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, ঐতিহাসিক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের জন্ম। ২০১৮ সাল থেকে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগের দুঃশাসনে বিরুদ্ধে বুক চেতিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তার ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। আগামী বাংলাদেশের গণঅধিকার পরিষদের নেতৃত্ব সরকার গঠনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানের পাশাপাশি আড়াইহাজার নেতৃবৃন্দকে আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।

ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহিবুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আউয়ুব লস্কর, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ, জেলা গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া, উপস্থিত ছিলেন জেলা ও আড়াইহাজার উপজেলার নেতৃবৃন্দ।

ট্যাগ: শাকিল উজ্জামানস্বৈরাচারহাসিনাহাসিনার চেয়ে বড় স্বৈরাচার নেই
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২, ২০২৬

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT