চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যীশুর জন্মস্থান বেথেলহেমে নেই ‘ক্রিসমাস ট্রি এবং আনন্দ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ক্রিসমাসে যীশু খ্রীষ্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথেলহেম সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এই অঞ্চলে ‘বড়দিন’কে ঘিরে তৈরি হয় আনন্দ আর উৎসবের আমেজ। তবে ব্যতিক্রম এবারের আয়োজনে। পর্যটকহীন হয়ে পড়া স্থানটিতে নেই কোনো উৎসবের আমেজ। তাই তো ব্যবসায়ীদের মুখে এবারের বড়দিনে ‘নো ক্রিসমাস ট্রি, নো জয়’।

সোমবার ২৫ ডিসেম্বর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই বছর ইসরায়েল-ফিলিস্তিনিদের চলমান সংঘাত পর্যটক এবং তীর্থযাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। যার ফলে হোটেল, রেস্তোঁরা এবং স্যুভেনির শপগুলো জনমানবহীন হয়ে পড়েছে।

বেথেলহেমে চার প্রচন্ম ধরে হোটেল ব্যবসা চালিয়ে যাওয়া আলেক জান্ডার হোটেলের মালিক জোয়ি ক্যানাভাতি বলেন, ‘আমাদের কোনো অতিথি নেই। সম্পূর্ণ হোটেল খালি, একজন অতিথিও নেই। আজকের দিনের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ক্রিসমাস ট্রি নেই, আনন্দ নেই, ক্রিসমাস স্পিরিটও নেই। বলা চলে, এটি সর্বকালের সবচেয়ে খারাপ ক্রিসমাস।’

জেরুজালেমের ঠিক দক্ষিণে অবস্থিত বেথেলহেম। স্থানীয়দের প্রধান আয়ের উৎস সারা বিশ্ব থেকে আসা দর্শকদের মাঝে হোটেল ব্যবসা এবং গাইড দেওয়া। বিশেষ করে, আজকের এই বড়দিনে যীশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অফ দ্য নেটিভিটি দেখতে আসেন লক্ষ লক্ষ দর্শনার্থী।

ক্যানাভাতি বলেন, ৭ অক্টোবরের আগেই তার হোটেল সম্পূর্ণভাবে বুক করা হয়েছিল। এছাড়া তিনি আশপাশের আরও বেশ কয়েকটি হোটেলে তার কাছে সাহায্য চাওয়া দর্শণার্থীদের উঠতে সাহযোগিতা করেন। কিন্তু ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘর্ষের পর থেকে সবাই বুকিং বাতিল করে ফেলেছে।

তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরের বছরের বুকিংসহ সবাই বাতিল করেছে। যুদ্ধ শুরুর পর থেকে অনেক মেইল পেয়েছি তবে সেগুলো বুকিং এর জন্য না, সেগুলো ছিল ‘শুধু মাত্র বুকিং বাতিল, বাতিল আর বাতিলের জন্য’।

Reneta

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ (২৫ ডিসেম্বর)। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন। কিন্তু ভিন্ন দৃশ্য ফিলিস্তিনে। সেখানে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের রক্তক্ষয় অব্যাহত আছে।

খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুর জন্মস্থান বেথেলহেম শহর। বেথেলহেমের অবস্থান ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে। দু’হাজার বছর আগে এই দিনে বেথেলহেমের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন যিশু। বেথেলহেমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বড়দিন পালনের দীর্ঘ ঐতিহ্য আছে। কিন্তু এবার বেথেলহেমে সেই উৎসব নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনইসরায়েল-হামাসউৎসবহীন বড়দিনবড়দিনবেথলেহেমে
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT