চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ১৫ বছর বিয়ে-সন্তান লুকিয়ে রেখেছিলেন এই নায়িকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

১৫ বছর সংসার করেও বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিনি জানান, ২০০৯ সালে ২৩ অক্টোবর ব্যবসায়ী রাহুল রওশনকে বিয়ে করেন। বর্তমানে দুই বছর বয়সী কন্যা সন্তান আছে। এতবছর সংসার করলেও বৈবাহিক সম্পর্ক আড়ালে রেখেছিলেন এই নায়িকা।

গত শনিবার নিঝুম রুবিনার মেয়ে মারনিয়া মেহেরিশ আনাহিতা’র দুই বছর পূর্ণ হয়েছে। মেয়ের বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করেন এই নায়িকা।

যেখানে চলচ্চিত্রসহ শোবিজ অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। আনন্দের এই দিনে মেয়েসহ প্রথমবার স্বামীকে পরিচয় করিয়ে দেন নিঝুম রুবিনা।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে নিঝুম রুবিলা বলেন, আমার স্বামীর নাম রাহুল রওশন। তিনি পেশায় ব্যবসায়ী। শখে ‘বেসামাল’ এবং ‘জান রে’ নামে দুটি সিনেমা বানিয়েছে। এসএসসি পাশ করার পরেই আজ থেকে ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়। যখন বিয়ে করি আমি ক্লাস টেনে পড়তাম। অনেক ছোট ছিলাম। এজন্য বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনিনি। এখন আমি স্বামী সন্তান নিয়ে পরিণত সংসার করছি। তাই জানালাম।

নিঝুম রুবিনা আরও বলেন, যেদিন আমি বেবি কনসিভ করি সেদিন থেকে মনে হয়েছে বিবাহিত। এর আগে কখনও মনে হয়নি আমি বিবাহিত। কারণ আমার স্বামী সবসময় স্বাধীনতা দিত। সে স্বামী হিসেবে না, সবসময় আমার বন্ধু এবং অভিভাবক হিসেবে আগলে রাখতো। তাছাড়া আগে বিয়ের বিষয়টি সবাই গোপন রাখতো। কিন্তু এখন সবাই জানিয়ে দেয়। সে কারণে আমারও মনে হলো এই বিষয় আর গোপন রাখা উচিত হবে না।

নিঝুম রুবিনা আরও বলেন, আমিই মনে হয় দেশের শোবিজ তারকাদের মধ্যে সর্বোচ্চ সময় বিয়ের খবর আড়াল করতে পেরেছি। হয়তো আরও সময় আড়ালেই রাখতে পারতাম। এক্ষেত্রে বলতেই হয়, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবসময় তার সাপোর্ট ছিল। বিয়ের পর ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়াশোনা থেকে সবকিছু হাতে ধরে শিখিয়েছেন তিনি।

Reneta

নিঝুম রুবিনা জানান, এর বেশি ভালোবাসা যায় না, পোস্ট মাস্টার ৭১, মেঘকন্যা, অনেক সাধের ময়নাসহ সাতটি ছবিতে তিনি অভিনয় করেছেন।

বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

এছাড়া সবশেষ গেল সেপ্টেম্বরে ‘লিপস্টিক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, জায়েদ খান, আদর আজাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনেক সাধের ময়নাআদর আজাদএর বেশি ভালোবাসা যায় নাজায়েদ খাননিঝুম রুবিনাপূজা চেরীপোস্ট মাস্টার ৭১মেঘকন্যালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT