চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের জোড়া গোল, ৩ বছর পর তাকে এভাবে দেখল ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে আল-হিলালে গিয়ে টানা দেড়বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। সৌদি ছেড়ে শৈশবের সান্তোসে এসেও কয়েকদফা চোটে পড়েন ব্রাজিলীয় তারকা। চোট থেকে মাঝে মধ্যে ফিরে টানা ৯০ মিনিট খেলা যেন ভুলতে বসা স্মৃতি হয়ে উঠেছিল তার। ২০২২ সালের আগস্টের পর প্রথম টানা পাঁচ ম্যাচে পুরো ৯০ মিনিট করে খেললেন তিনি। ৩৩ বর্ষী নেইমার ম্যাচে জোড়া গোলও পেয়েছেন ২০২২এর আগস্টের পর প্রথমবার। সান্তোস নির্ভরতার সাথে জিতে নিয়েছে ম্যাচ।

ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ’তে মঙ্গলবার সকালে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। জোড়া গোলের দেখা পেয়েছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।

জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় দলটি। তিন মিনিট পর আলভারোর গোলে ব্যবধান বাড়ায়। প্রথমার্ধে এক গোল শোধ করে জুভেন্টুড।

দ্বিতীয়ার্ধে বেশকিছু সময় এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে সান্তোস। ৮০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

জয়ে টেবিলেও স্বস্তি মিলেছে সান্তোসের। ২০ দলের লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্টে ১৫ নম্বরে উঠে এসেছে তারা। লিগের ১৭ থেকে ২০ নম্বরে থাকা চার দল পরের মৌসুমে শীর্ষ লিগ থেকে অবনমিত হবে। সবশেষ তিন ম্যাচে ছিল দুই হার ও এক ড্র, অবশেষে জয় পেয়েছে সান্তোস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টুডনেইমারব্রাজিলব্রাজিলের সিরি আলিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল

মার্চ ১৩, ২০২৬
বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

মার্চ ১৩, ২০২৬
হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন শনিবার

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT