চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ন ৩১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের জুনিয়রের। ক্যারিয়ারের অধিকাংশ সময়ই চোটে কেটেছে তার। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন বর্তমানে। জাতীয় দলের আশেপাশেও নেই লম্বা সময় ধরে। তারপরও বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম বড় নাম নেইমার। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে ব্রাজিল তারকাকে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় শৈশব ও কৈশোরের সেই কঠিন দিনগুলোর কথা শেয়ার করেছেন এই সাবেক বার্সেলোনা ও পিএসএজি তারকা।

নেইমার জানান, সাধারণ কিশোরদের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা সিনেমা দেখার মতো সাধারণ আনন্দগুলো তিনি উপভোগ করতে পারেননি। যখন তার বন্ধুরা হাসি-আনন্দে মেতে থাকতো, তখন নেইমার ব্যস্ত থাকতেন ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে। কঠোর পরিশ্রম আর সাধনার পেছনেই ব্যয় হতো তার দিনের অধিকাংশ সময়।

বলেছেন, ‘১৩-১৪ বছর বয়সে আমি স্কুলের কোনো ভ্রমণে যাইনি, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যাইনি। আমি আসলে যেতে পারিনি, কারণ পরদিন সকালে আমার অনুশীলন থাকতো।’

‘মাঝেমধ্যে নিজেকে বলতাম- নাহ, অনেক হয়েছে, আমার সব স্কুলের বন্ধুরা আনন্দ করছে, আর এখানে আমি বাড়িতে বসে আছি…তবে তার একটা কারণ ছিল, উদ্দেশ্য ছিল এবং আমি সেটা বুঝতে পেরেছিলাম। বিরক্ত হতাম ঠিকই, তবে পরদিন আমি খুব খুশি থাকতাম, কারণ তখন আমি ফুটবল খেলতাম।’

ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো বিসর্জন দেওয়ার কারণেই ফুটবলের বড় তারকাদের একজন হয়ে ওঠেন নেইমার। মাত্র ১৭ বছর বয়সেই সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বার্সেলোনায় যোগ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের অন্যতম সেরা হিসেবে। এরপর রেকর্ড ট্রান্সফার ফিতে পাড়ি জমান পিএসজিতে।

Reneta

বলেছেন, ‘২০ বছর ধরে আমি এই পরিস্থিতিতে আছি। এটাই খেলোয়াড় হওয়ার প্রতিদান। এটা কঠিন। ব্রাজিলে যা আরও কঠিন, নিষ্ঠুর। এখানে আপনাকে সবাই তীব্র সমালোচনা করবে, বুঝতেই চাইবে না যে, আপনিও একজন সাধারণ মানুষ। সবকিছু মিলেই এটা খুব কঠিন। তবে আমি অনেক কৃতজ্ঞও। এই জন্যই আমি পরিশ্রম করেছি, কিন্তু আমি একজন মানুষ।’

একের পর এক চোটের আঘাতে কয়েক বছর ধরে বেশিরভাগ সময় মাঠের বাইরেই ধাকতে হচ্ছে তাকে। এমনকি আসন্ন বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে আশা ছাড়েননি নেইমার।

বলেছেন, ‘আমাকেও এসব ভোগান্তি সহ্য করতে হয়, কষ্ট সইতে হয়। খারাপ লাগা নিয়ে আমিও জেগে উঠি, কান্না করি। মন খারাপ হয়, আবার খুশিও হই…এই সবকিছুই স্বাভাবিক। অন্য সবাই যা করে, সেইসব সাধারণ কিছু আমি কেন করতে পারব না?’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনাবিশ্বকাপব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬

ইরানে দু’তিন সপ্তাহ কঠোর হামলার ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২, ২০২৬

ভারতকে ৯০ মিনিটেই হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিয়েবাড়িতে ‘মাংস কম দেয়ায়’ পিটিয়ে হত্যা!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখপতিদের সঞ্চয় বাড়ছে, অর্থ কমছে কোটিপতিদের

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT