এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে গতবছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ একবছর পর আল হিলালের হয়ে ফিরেছেন ৩২ বর্ষী ফরোয়ার্ড। তবে নভেম্বরে বিশ্বকাপ বাছাই খেলতে জাতীয় দলে ডাক পাননি কোচ ডোরিভাল জুনিয়রের।
নেইমারকে দলে না রাখার কারণে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার উপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেব না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটা এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’
গতবছরের অক্টোবরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন ৩২ বর্ষী নেইমার। পরে কোপা আমেরিকায় খেলা হয়নি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আগামী ১৫ ও ২০ নভেম্বর দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।








