চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ রাজের প্রশ্ন, ‘ফিলিস্তিন নিয়ে নীরব কেন মোদী?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

গাজায় চলমান গণহত্যা নিয়ে নরেন্দ্র মোদীর নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক প্রকাশ রাজ। তার দেয়া একটি বক্তব্য এখন সোশাল মিডিয়ায় নিয়মিত ঘুরপাক খাচ্ছে!

গেল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে গাজায় যুদ্ধবিরোধী এক বিক্ষোভে দক্ষিণ ভারতীয় সিনেমার বর্ষীয়ান অভিনেতা সত্যরাজ ও খ্যাতনামা নির্মাতা ভেত্রি মারানের সঙ্গে যোগ দেন প্রকাশ রাজ। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ বলেন, “এটি মানবতার পক্ষে কথা বলার একটি সমাবেশ। কেউ কেউ প্রশ্ন তোলে, কেন এমন সভা? যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা রাজনীতি হয়, তবে হ্যাঁ- এটি রাজনীতি, আর আমরা কথা বলব।”

তিনি আরও যোগ করেন,“যখন আমাদের শরীরে ক্ষত হয়, চুপ থাকলে সেটি আরও গভীর হয়। তেমনি, একটি জাতির গায়ে যখন ক্ষত তৈরি হয়, আমরা যদি নীরব থাকি তবে সেই ক্ষত আরও ভয়াবহ আকার ধারণ করবে।”

‘সিংহাম’ খ্যাত এই অভিনেতা স্পষ্ট করে বলেন,“আজ ফিলিস্তিনে যে অন্যায় হচ্ছে, তার দায় শুধু ইসরায়েলের নয়, আমেরিকারও। আর মোদীর নীরবতাও সমানভাবে দায়ী।”

সমাবেশে অভিনেতা সত্যরাজও গাজায় বোমা বর্ষণের নিন্দা জানিয়ে বলেন,“গাজায় কীভাবে বোমা ফেলা যায়? মানবতা কোথায় গেল? যারা এমন নৃশংসতা চালাচ্ছে, তারা কীভাবে শান্তিতে ঘুমায়?”

Reneta

তিনি আরও জোর দিয়ে বলেন,“আজকের যুগে সামাজিক মাধ্যম এই বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেবে। শিল্পীদের দায়িত্ব হলো এমন প্রতিবাদে অংশ নেওয়া। আমাদের খ্যাতি যদি মানবতা ও স্বাধীনতার কাজে না লাগে, তবে খ্যাতিরই বা প্রয়োজন কী?” –ডেইলি টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলতামিল সুপারস্টারতারকাপ্রকাশ রাজফিলিস্তিনভারতভেত্রি মারানমোদীসত্যরাজসিংহাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT