ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কয়েক দফায় শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিন। শপথ গ্রহণের পর জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি’র সংসদীয় দলের সভা হয়। এতে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।







