চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে টাইগার একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বস্তির জয় পেতে চায় টিম টাইগার্স। জয়ের লক্ষ্যে কিউই বধ মিশনে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় আড়াইটায় গড়াবে লড়াই। প্রতিযোগিতায় ফিরতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

এদিকে ওপেনিং নিয়ে অনেকটাই চিন্তিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এই বিষয় নিয়ে চিন্তা করছেন না টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে জানালেন ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিয়েছেন তিনি। পেসাররা খুব একটা সুবিধা না করতে পারলেও আশা হারাচ্ছেন না তিনি। তবে স্পিনারদের পারফর্মে আলো দেখতে পাচ্ছেন শান্ত।

চেন্নাইয়ের উইকেট বিবেচনায় নিউজিল্যান্ড ম্যাচে একটি পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। তিন পেসারের পরিবর্তে দুই জনকে খেলাতে পারে টিম টাইগার্স। সাকিব-মিরাজ- শেখ মেহেদীদের সঙ্গে চতুর্থ স্পিনার হিসেবে একাদশে আসতে পারেন অফস্পিনার নাসুম আহমেদ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতানজিদতানজিদ তামিমনাসুমনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT