চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টির দলে রাচীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট ও করোনার থাবার মাঝেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা কিউইরা এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। শেষ টি-টুয়েন্টির দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার রাচীন রবীন্দ্র।

ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সে নজর কেড়েছিলেন রাচীন। বিশ্রামে থাকা এ ক্রিকেটার ড্যারিল মিচেলের বদলে স্কোয়াডে ঢুকেছেন। শেষ খেলায় ড্যারিলকে দেয়া হয়েছে বিশ্রাম।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা ড্যারিল মিচেলকে এই খেলা থেকে বিরতি দিয়েছি। স্পষ্টতই সামনে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। ড্যারিল তিন ফরম্যাটের খেলোয়াড়। তাই এই সময়ের মধ্যে তার কাজের চাপ সামলাতে পারাটা সত্যিই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে মৌসুমের বাকি অংশে সে বড় ভূমিকা পালন করবে। তাই আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দেয়ার জন্য এটি উপযুক্ত, সিরিজ জেতা হয়েছে।’

‘রাচীনকে দলে ফেরানোটা দারুণ। সে বিরতিতে ছিল এবং ফিরে এসে ঘরোয়া টি-টুয়েন্টিতে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে একটি ম্যাচ খেলেছে। দলে ভূমিকা রাখতে আমাদের জন্য ভালোভাবে মানানসই। আমরা তাকে খেলাতে চাই।’

চতুর্থ টি-টুয়েন্টির আগে স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচটি খেলতে পারেননি। রোববার ক্রাইস্টচার্চে শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন গ্যারি স্টিড।

‘আমরা আগামীকাল সকালে ডেভনের অবস্থা দেখব। এই মুহূর্তে তার শরীরে এখলো করোনার উপসর্গ রয়েছে। তবে আশা করি আগামী ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও উন্নতি হবে। আমরা আগামীকাল সকালের আগ পর্যন্ত কিছু জানতে পারব না। আমরা তখন সিদ্ধান্ত নেবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: ড্যারিলনিউজিল্যান্ড-পাকিস্তান টি-টুয়েন্টিনিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজরাচীনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

স্ক্রিনটাইম বাড়াতে অ্যাপ ডিজাইন করে না মেটা: আদালতে মার্ক জুকারবার্গ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ফাইল ছবি

নতুন মন্ত্রীদের দ্বিতীয় কার্যদিবসে কর্মচঞ্চল সচিবালয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় গম চাষে ঝুঁকছেন চাষিরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের প্রথম সেহরি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT