চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চার দশক আগের স্মৃতি ফিরিয়ে আনল নিউজিল্যান্ড। ১৯৮৪ সালে ওয়ানডে সিরিজে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছিল কিউইদের বিপক্ষে। সেটা ছিল যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়ার প্রথম ঘটনা। দ্বিতীয় নজিরটি তৈরি হল ৪১ বছর পর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল স্বাগতিক দল।

ওয়েলিংটনে শনিবার টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে ৪০.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। তাড়ায় নেমে ৪৪.৪ ওভারে ২ উইকেট ও ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক নিউজিল্যান্ড।

হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার মিলে কেবল ৮৪ রান করেছেন। ছেলেদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটারের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটার মিলে করেছিলেন ৮৯ রান।

ব্যাটে নেমে শুরু থেকেই ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনআপে। মাত্র ১১ ওভারের মধ্যেই ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। টপ অর্ডারে জেমি স্মিথ, বেন ডাকে, জো রুট, হ্যারি ব্রুক এবং জেকব বেথেলের কেউই পেরুতে পারেনি ইংল্যান্ড। এই পাঁচজন মিলে করেন কেবল ৩২ রান।

তবে দলের বিপর্যয়ের মাঝে লড়াই চালিয়ে যান জেমি ওভারটন। ধারাবাহিকভাবে দ্বিতীয় ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬২ বল থেকে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ ছাড়া অধিনায়ক জস বাটলারের ব্যাট থেকে আসে ৩৮ রান ও ব্রাইডন কার্স করেন ৩৬। তাতে কিছুটা প্রতিরোধ গড়লেও ৪১তম ওভারে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

লক্ষ্য নেমে শুরুটা দারুণ করেন নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের ৩৪ ও রচিন রবীন্দ্রের ৪৬ রানে ওপেনিং জুটিতে আসে ৭৮ রান। তবে দুজন দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

Reneta

এরপর দ্রুত উইকেট পড়লেও হাল ধরেন ড্যারিল মিচেল ও স্যান্টনার। শেষ দিকে কিউইরা দ্রুত তিন উইকেট হারালে ম্যাচে খানিক নাটকীয়তা আসে। ২৭ রান দরকার থাকতে নিউজিল্যান্ডের হাতে ছিল কেবল দুই উইকেট। তবে জাক ফোকস ও ব্লেয়ার টিকনার অপরাজিত থেকে ১৪ ও ১৮ রানে ঠাণ্ডা মাথায় ৩২ বল হাতে রেখে দলকে জয় এনে দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে সিরিজনিউজিল্যান্ডলিড স্পোর্টসস্যান্টনারহ্যারি ব্রুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT