চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছর শুরুতেই সঞ্চয়পত্রে বড় সিদ্ধান্ত?

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:৩৯ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

ছয় মাসের ব্যবধানে আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ জানুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য নতুন মুনাফার হার নির্ধারণে একটি প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের অনুমোদনের জন্য তার দপ্তরে পাঠানো হয়েছে।

অনুমোদন মিললে অর্থ বিভাগ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) পাঠাবে। এরপর আইআরডি এ বিষয়ে পরিপত্র জারি করবে। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯ দশমিক ৭২ শতাংশ। নতুন প্রস্তাবে গড়ে দশমিক ৫ শতাংশ পর্যন্ত মুনাফা কমানোর কথা বলা হয়েছে। তবে তুলনামূলক কম অঙ্কের বিনিয়োগে মুনাফার হার বর্তমান পর্যায়ের কাছাকাছি রাখা হবে। প্রস্তাব অনুযায়ী, ৭ লাখ ৫০ হাজার টাকা বা এর কম বিনিয়োগে মুনাফার হার বেশি এবং এর বেশি বিনিয়োগে হার হবে কম।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “প্রস্তাবটি এখনো আমার কাছে আসেনি। তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির স্বার্থে ব্যাংকারদের দিক থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমানোর দাবি রয়েছে। সার্বিক স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ৩০ জুন সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় গড় মুনাফার হার কিছুটা কমিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল, ছয় মাস পর হার পুনর্নির্ধারণ করা হবে। সেই সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।

Reneta

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে এতে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৯৩ শতাংশ, আর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ। গত ১ জুলাইয়ের আগে এই হার ছিল ১২ শতাংশের বেশি।

এ ছাড়া পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৯৮ শতাংশ, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কম বিনিয়োগে ১১ দশমিক ৮৩ শতাংশ, আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে কম বিনিয়োগে ১১ দশমিক ৮২ শতাংশ। ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও একই ধরনের হার কার্যকর রয়েছে।

তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হারে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইআরডি সচিব মো. আবদুর রহমান খান বলেন, “মুনাফার হার বাড়ছে না কমছে- এখনই বলা যাচ্ছে না। অর্থ বিভাগের সুপারিশ এলে আমরা পরিপত্র জারি করব।”

এদিকে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)–এর চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, সঞ্চয়পত্রের মুনাফা বেশি হলে স্বাভাবিকভাবেই সঞ্চয় সরকারি তহবিলে চলে যায়। মুনাফার হার কিছুটা কমলে সেই অর্থ ব্যাংক খাতে আসবে, যা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে সহায়ক হতে পারে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকার নিট ২ হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের ২০২৪–২৫ অর্থবছরে নিট ঋণ ছিল ঋণাত্মক প্রায় ৬ হাজার কোটি টাকা। গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার কোটি টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৫-২৬ অর্থবছরBangladesh Banking SectorBangladesh EconomyBangladesh Savings CertificateFamily Savings CertificateGovernment BorrowingInterest Rate CutInternal Resources DivisionIRDMinistry of Finance BangladeshNational Savings DirectoratePensioner Savings CertificatePrivate Sector CreditSalehuddin AhmedSavings CertificateSavings Certificate Interest Rateঅভ্যন্তরীণ সম্পদ বিভাগঅর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদঅর্থ বিভাগঅর্থ মন্ত্রণালয়অর্থনীতিআইআরডিজাতীয় অর্থনীতিজাতীয় সঞ্চয় অধিদপ্তরপরিবার সঞ্চয়পত্রপেনশনার সঞ্চয়পত্রবাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনবাংলাদেশ সঞ্চয়পত্রবিএবিবেসরকারি খাতের ঋণব্যাংক খাতসঞ্চয়পত্রসঞ্চয়পত্রে মুনাফা কমছেসঞ্চয়পত্রের মুনাফাসঞ্চয়পত্রের মুনাফার হারসরকারি ঋণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT