চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পাকিস্তানি গুপ্তচর সংস্থার নতুন ধরনের নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে পাকিস্তানি গুপ্তচর সংস্থার (আইএসআই) নতুন ধরনের নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে, যেখানে পশ্চিম এশিয়া ও নেপালকে ব্যবহার করে গোপনে সেনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছিল।

আজ (৩ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, দিল্লি পুলিশের বিশেষ শাখা সম্প্রতি আনসারুল মিয়া আনসারি নামের এই আন্তর্জাতিক চক্রান্তের মূল হোতাদের একজন নেপালের নাগরিকে গ্রেফতার করার পর এই তথ্য প্রকাশ্যে আসে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ পূর্ব দিল্লির বিশ্বাস নগর এলাকায় একটি বিশেষ ফাঁদ পেতে আনসারিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার, ভারতীয় সেনাবাহিনীর একাধিক গোপন নথি, সেনা মোতায়েন সংক্রান্ত নির্দেশিকা এবং ‘গোপন’ মার্ক করা নথিপত্র উদ্ধার করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, একটি সিডি—যেটিতে সম্ভবত ক্লাসিফায়েড সামরিক তথ্য ছিল—গ্রেফতারের আগেই আনসারি ধ্বংস করে শৌচালয়ে ফেলে দেয়।

আনসারির জবানবন্দি অনুযায়ী, সে ২০০৮ সাল থেকে আইএসআই-এর হয়ে কাজ করছেন। তিনি প্রায়ই নেপাল হয়ে ভারতে প্রবেশ করতেন এবং ভুয়া বা দ্বৈত পরিচয়পত্র ব্যবহার করে সীমান্ত পার হতেন। ভারতে ঢোকার পর স্থানীয় মাধ্যমের মাধ্যমে সেনা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও তা ডিজিটাল বা প্রিন্টেড ফর্মে হ্যান্ডলারের কাছে পাঠাতেন।

আরও এক অভিযুক্ত, ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা আখলাক আজম, আনসারির ভারত সফরের সময় লজিস্টিক সহায়তা ও গোপন আশ্রয়দানে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তার ফোন ফরেনসিক পরীক্ষায় পাকিস্তানি নম্বরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও “বিদেশি হ্যান্ডলার”-এর উল্লেখ পাওয়া গেছে।

Reneta

গত কয়েক সপ্তাহে ভারতে কমপক্ষে ১৫ জনকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট ও পাঞ্জাব থেকে এই ধরনের বেশ কয়েকটি আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুপ্তচরপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায় মিমু আপা…

মার্চ ১৪, ২০২৬

বেকার সমস্যা সমাধানে বাজেটে শহর-গ্রামভিত্তিক পরিকল্পনার পরামর্শ

মার্চ ১৪, ২০২৬

মমতায় গড়া বগুড়ায় টিএমএসএসের রিলিজিয়াস কমপ্লেক্স

মার্চ ১৪, ২০২৬

১৪ মার্চ ১৯৭১: অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা

মার্চ ১৪, ২০২৬

বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT