চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হা হা রিয়েক্টের কবলে অনন্ত জলিল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেতে যাওয়া অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’ ছবির টিজার প্রকাশ পেয়েছে ১২ এপ্রিল সন্ধ্যায়। বড় আয়োজনে সংবাদ সম্মেলন করে টিজার প্রকাশ করেন এই তারকা। নিজের ফেসবুকেও টিজারটি শেয়ার করেন! 

১ মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক থেকেই দেখা হয়েছে ২০ লাখের বেশি বার! মন্তব্য পড়েছে ১২ হাজারের বেশি! এমনকি টিজারটিতে রিয়েকশন পড়েছে প্রায় লাখ খানেক! সবই ঠিক ছিলো, কিন্তু খটকা অন্যখানে!

টিজারটিতে রিয়েকশান দেয়া ৯৭ হাজার মানুষের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন! সাম্প্রতিক ঢাকাই সিনেমার কোনো টিজার প্রকাশের পর এতো বিপুল মানুষের ‘হা হা’ রিয়েক্ট প্রায় নজিরবিহীন!

১২ হাজারের বেশি মন্তব্যের মধ্যে অনেকেই অনন্তর প্রশংসা করেছেন। নতুন ছবির জন্য জানিয়েছেন শুভ কামনা। আবার অনেকে মজার ছলেও করেছেন নানা মন্তব্য!

টিজারে রেকর্ড সংখ্যক ‘হা হা’ রিয়েক্ট পড়ার কারণ হিসেবে অনেকে বলছেন সংবাদ সম্মেলনে অনন্ত জলিল ও বর্ষার ব্যক্তিগত মন্তব্য! যেখানে বর্ষা তার স্বামী অনন্তকে এ দেশের শাহরুখ বলে তুলনা করেছেন! কেউ কেউ এই মন্তব্যটি পরবর্তীতে মিম আকারে বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দিয়েছেন।

তবে এসবে বিচলিত নন অনন্ত। এরইমধ্যে তিনি একটি ভিডিও বার্তায় সংবাদ মাধ্যম থেকে ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি ‘কিল হিম’ এর টিজার নিজেদের ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করতে চান, তাদেরকে অনুমতি ছাড়াই আপলোড করার অনুরোধ জানিয়েছেন। কোনো ক্লেম হবে না বলেও আশ্বস্ত করেছেন এই নায়ক! অনন্তর এরকম পদক্ষেপই বলে দিচ্ছে, রিয়েকশান কিংবা কারও নেতিবাচক মন্তব্যের ধার ধারছেন না তিনি, বরং ‘কিল হিম’ ছবির প্রচারণাই তার কাছে মূখ্য!

Reneta

‘কিল হিম’ পরিচালনা করছেন এমডি ইকবাল। ছবিতে অনন্ত জলিলকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। বর্ষা আসছেন ভিলেন চরিত্রে। আরও অভিনয় করছেন রুবেল, মিশা সওদাগর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলঈদের ছবিকিল হিমবর্ষামিশা সওদাগররুবেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে অনেক দেশ: ট্রাম্প

মার্চ ১৫, ২০২৬

যে কারণে মাঠে নামেননি মেসি, জয় পায়নি মিয়ামিও

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে কিউবায় বিক্ষোভ, কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল হামাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT