চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বার্তা নিয়ে নতুন ‘সুপারম্যান’ আসছে বাংলাদেশে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৫
বিনোদন
A A

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বহুল কাঙ্খিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্খিত সিনেমা বললেও খুব একটা ভুল হবে না।

শৈশবের একটা সময়ে অনেকেই হতে চায় সুপারম্যান! ১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের প্রথম ইস্যুর রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাবের পর থেকে কেবল কমিকস পড়ুয়াদের মনেই জায়গা করে নেয়নি বরং সুপারহিরো নামের ভিন্ন এক ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সুপারম্যান টিকে আছে আশা, সততা এবং শক্তির প্রতীক হিসেবে। তাইতো এখনো সমান জনপ্রিয় সবার কাছে।

কমিকসের পাতায় আগমনের পর এই দীর্ঘ সময়ে সুপারম্যানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে তার ন্যায়পরায়ণতা এবং মানবিক মূল্যবোধের পরিবর্তন হয়নি। ব্যাটম্যানের মত সেও কাউকে হত্যায় বিশ্বাসী না। সুপারম্যান চাইলেই তার ক্ষমতা দিয়ে পৃথিবী শাসনের স্বপ্ন দেখতে পারত, সে পারত তার সব প্রতিদ্বন্দ্বীদের ধুলোয় মিশিয়ে দিতে। কিন্তু সুপারম্যান একটি ফার্মে দুজন সাধারণ মানুষের কাছ থেকে কিছু অসাধারণ শিক্ষা পেয়েছে। সে জেনেছে তার ক্ষমতাগুলো সুন্দর, এই সুন্দর ক্ষমতা দিয়ে সে পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবে। সুপারম্যান তার ক্রিপ্টোনিয়ান বাবা-মা থেকে যা পেয়েছে তার মধ্যে সে এস-এর মত দেখতে চিহ্নটিকে সবসময় তার বুকে ধারণ করে। এই চিহ্নটির অর্থ আশা। সে এই পৃথিবীর মানুষের কাছে আশার এক প্রতীক।

সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। ভক্তদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আবারও বড় পর্দায় আসছেন এই সুপারহিরো। জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা! এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে।

জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। জানা গেল, এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে।

Reneta

ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান এমনটিই জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে।”

জেমস গান বলেন, ‘আমার কাছে ‘সুপারম্যান’ আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।”

এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন বলেও স্বীকার করেন জেমস গান। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কারও অনুভূতিতে আঘাত দিতে চান না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চান। প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।

জেমস গান বলেন, “সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।”

বাংলাদেশের দর্শকরা জেনে আরও আনন্দিত হতে পারেন যে, ‘সুপারম্যান’-এর পাশাপাশি একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বের অন্যান্য দেশে এরইমধ্যে মুক্তি পাওয়া এই ছবিটিও দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১১ জুলাইবাংলাদেশলিড বিনোদনসিনেমাসুপারম্যানস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT