চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসের কণ্ঠে নিরঞ্জনের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে শিল্পী সাহস মোস্তাফিজের লেখা, গাওয়া ও সুর করা ভিন্নধর্মী গান ‘নিরঞ্জনের গল্প’। আজব রেকর্ডস এর পরিবেশনায় এই গানের সংগীতায়োজন করেছেন রফিকুল ইসলাম ফরহাদ।

নিরঞ্জন একটি কল্পিত চরিত্র। ২০২১ সালে দুর্গাপূজার সময় ধর্মীয় সহিংসতায় সারাদেশে বেশ কিছু নিন্দনীয় ঘটনা ঘটে, যা বাঙালি জাতীয়তা বোধকে করুণভাবে নাড়া দেয়। ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাম্য নয়। এই গানে নিরঞ্জন নামের একটি রূপক চরিত্রের মাধ্যমে বাংলাদেশের শান্তিকামী মানুষের প্রাণের কথা তুলে ধরেছেন গীতিকার।

গানটি নিয়ে সাহস বলেন, এই গানের মাধ্যমে আমরা বলতে চেয়েছি, বাংলাদেশে আর কোনো নিরঞ্জন যেন ধর্মীয় সহিংসতার শিকার হয়ে হারিয়ে না যায়। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এক হয়ে একটা সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে। নিরঞ্জন আমার, আপনার সবার বন্ধু, ভাই কিংবা বোনের প্রতিকী উপস্থাপন।

২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সহিংসতা বিরোধী কনসার্টে নিজের লেখা ও সুর করা এই গানটি প্রথম গেয়েছিলেন শিল্পী সাহস। ওই দিনই গানটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। গানটি লেখা হয়েছিল কনসার্টের ঠিক আগের রাতে, যেমনটি গানের শুরুতে লেখা হয়েছে- ‘কাল রাতে একটি গান লিখতে বসেছিলাম আজকের এই মঞ্চে গাইবো বলে…!’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা মেডিকেল ও শাখারী বাজারের বিভিন্ন স্থানে। ভিডিও নির্মাণ করেছেন শিল্পীর বোন মনিফা মোস্তাফিজ মন।

গানটি আজব রেকর্ডস এর ইউটিউব ও ফেসবুক চ্যানেল, এপল মিউজিক, স্পটিফাই, স্বাধীনসহ সব জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং এপ-এ শোনা যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাননিরঞ্জনের গল্পভিডিওমিউজিক ভিডিওসাহস মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

মার্চ ১৫, ২০২৬

ঈদ কেনাকাটা: ফ্যাশনেবল পোশাক কিনতে শোরুমগুলোতে তরুণীদের ভীড়

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস পুলিশের সহায়তায় সংরক্ষণের আহ্বান ডিএমপি কমিশনারের

মার্চ ১৫, ২০২৬

রুমিন ফারহানার আড়ং অভিজ্ঞতা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বিষয়ে সংসদে সিদ্ধান্ত হবে’

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT