বিনোদন

সুহৃদের কথায় ঈদে সাব্বির নাসিরের নতুন গান

সুহৃদের কথায় ঈদে সাব্বির নাসিরের নতুন গানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন শিশু গায়ক ঈদে নতুন গানের জন্য পারফর্ম করছে, অন্যদিকে একজন যুবক তার গান শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদকে সামনে রেখে গান ভিডিওর বাজার বেশ চাঙা। বেশ কয়েকজন শিল্পী নতুন গান নিয়ে আসছেন। চলতি সপ্তাহে প্রকাশের অপেক্ষায় ‘বিনোদিনী রাই’ এর গায়ক সাব্বির নাসিরের নতুন গান।

গানের শিরোনাম ‘মন খারাপের দিন’। তরুণ মুন্সীর সুরে গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান।

স্যাড রোমান্টিক ঘরানার গানটির ভিডিওচিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই। ভিডিওটি পরিচালনা করেছেন আফফান আজিজ প্রীতুল।

ছবিতে একসঙ্গে সুরকার, শিল্পী ও গীতিকার

গানটি নিয়ে গীতিকার সুহৃদ সুফিয়ান বলেন, এটা পিওর একটি স্যাড রোমান্টিক গান। দুজন মানুষের একই রকম, অর্থ্যাৎ একজন আরেকজনকে না পাওয়ার যন্ত্রণা ফুঠে উঠেছে গানে। আর এই না পাওয়ার অন্ত নেই কোনো। কখনও হয়তো আর এক হয়ে উঠা হবে না তাদের। কিন্তু দুজনের মনে দুজন থেকে যাবে আজীবন, আমরণ।

শিল্পী সাব্বির নাসির জানান, গানটি সাতমাত্রার এবং কথা ও সুরে মন খারাপের গভীরতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে।

বিষয়:আবু হুরায়রা তানভীরঈদঈদের গানগান ভিডিওসাব্বির নাসির
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…