চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল সংগীতের দুই শিল্পীর কণ্ঠে দেশের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

দেশের নন্দিত নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। অন্যদিকে মাহবুবা আকন্দও নজরুলের গান গেয়েই পরিচিতি পেয়েছেন। এই দুই শিল্পী এবার কণ্ঠ দিলেন একটি আধুনিক গানে। যেটি মূলত দেশাত্মবোধক। শিরোনাম ‘মাটি যেখানে সুর শেখায়’।

সম্প্রতি ইউটিউবে সুজিত মোস্তফা চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। কথা ও সুর করেছেন কলকাতার উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী সব মিউজিশিয়ানরা। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে।

গানটির মাধ্যমে বাংলাদেশের রূপ বৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। কথাগুলো সাজানো হয়েছে এভাবে-‘মাটি যেখানে সুর শেখায় ছন্দ নদীর ছলাৎ চলে/ যেখানে নীল আকাশ ভালোবাসার গল্প বলে/ সবুজ ঘাসে ঘাসে, শিশির ফোটা হাসে, উতল হাওয়ায় দোলে সোনার ধান/ আমি সেই বাংলাদেশেরই সন্তান’।

বাংলাদেশের ঘাস-সবুজ-ধান, ঐতিহ্য আর অপার সৌন্দর্য গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। এতে মডেল হয়েছে নিলয় ও আনফি সিনহা। শিল্পীর ভূমিকায় হাজির হয়েছেন সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দ।

গানচিত্রটি নিয়ে মাহবুবা আকন্দ বলেন, সুজিত মোস্তফা ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে এর আগেও গেয়েছি। এবারের গানটি আমাদের দুজনের জন্যই বিশেষ। গানটির মাধ্যমে আমরা লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করেছি। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দেবে গানটি।

Jui  Banner Campaign
ট্যাগ: গানদেশের গাননজরুল সংগীতসুজিত মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT