চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“এটা তো সিনেমার গল্প”— মোশাররফের ধমক থেকে শুরু ‘ট্রাইব্যুনাল’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই সময়ের ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। নির্মাতা রায়হান খান সেই সত্য ঘটনা কেন্দ্র করে নির্মাণ করছেন ‘ট্রাইব্যুনাল’ নামে একটি সিনেমা।

নির্মাতা বলছেন, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী কোর্টরুম ড্রামা। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া, ন্যায়বিচারের জন্য নিরব লড়াই সবকিছুকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। রায়হান খানের ইচ্ছে, আগামী ঈদুল ফিতরে সিনেমাটি তিনি মুক্তি দিতে চান।

এই সিনেমার ব্যাপারে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রায়হান খান। সেখানে পরিচয় করিয়ে দেয়া হয় শিল্পীদের।

জানানো হয়, ট্রাইব্যুনালে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, আদর আজাদ, নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সায়রা আক্তার জাহান, ইভোন, মিলন ভট্টচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমা প্রমুখ।

নির্মাতা রায়হান খান জানান, ইতোমধ্যে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার শুটিং শুরু হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে ঘটে যাওয়া বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ট্রাইব্যুনাল। এই সিনেমাটি এমন এক হত্যাকাণ্ড ও বিচারপ্রক্রিয়ার গল্প বলে, যা একসময় ভাইরাল হলেও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছিল অসংখ্য অজানা সত্যের ভিড়ে। সিনেমাটি মূলত দেশের সেই সব নারীদের কণ্ঠস্বর, যাদের গল্প কখনো শিরোনাম হয় না।

রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। তার চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পরে হইচই-তে তার বানানো ‘দৌড়’ সিরিজটি প্রশংসা অর্জন করে।

Reneta

২০১৭ সালে চট্টগ্রামের এক আইনজীবীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই ‘ট্রাইব্যুনাল’ গল্পটি খুঁজে পান রায়হান খান। তিনি বলেন, বাদী পক্ষের হয়ে ওই আইনজীবী মামলাটি লড়ে জিতেছিলেন। ২০২০ সালে এই গল্পটি সিনেমার মতো করে লেখা শুরু করি। এই গল্পটি নিয়ে সিরিয়াল বানানোর জন্য মোশাররফ ভাইকে জানালে, উনি ধমক দিয়ে বলেছিলেন ‘এটা তো সিনেমার গল্প।’ এটা নিয়ে সিনেমা বানাতে। গত ঈদে ‘উৎসব’ দেখার পর মনে হয় আমার সিনেমা নির্মাণ করা উচিত। তারপর থেকে কাজ শুরু করি। গল্পের প্রতিটি দৃশ্য খুব গুরুত্বপূর্ণ। বাকিটা দর্শকরা মতামত দেবেন।

মৌসুমী হামিদ বলেন, এই গল্পে ২৬ জন সাক্ষী এবং একজন প্রত্যক্ষদর্শী রয়েছে। আমি সেই প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করছি।

তানিয়া বৃষ্টি এতে জেসমিন চরিত্রে অভিনয় করছেন। বললেন, ট্রাইব্যুনালের মাধ্যমে ভালো গল্প ও চরিত্র পাওয়ার অপেক্ষা শেষ হলো। সিনেমার পরিচালক রায়হান খানকে আমি আমার গুরু মানি, কারণ তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। তিনি যখন আমাকে গল্পটা শোনালেন, তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। বলতে পারেন, সিনেমাটি করার দুটি কারণ, প্রথমত গল্প ও দ্বিতীয়ত পরিচালক।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাইব্যুনাল সিনেমাদৌড়মোশাররফ করিমরায়হান খানলিড বিনোদনসত্য ঘটনাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT