চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে প্রতীক্ষিত ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বিল মুরে অভিনীত আশির দশকের বিখ্যাত মুভি সিরিজ ‘ঘোস্টবাস্টার্স’। যেখানে বিল মুরে তার দলবল নিয়ে ভূত ধরে বেড়াতেন। ঘোস্টবাস্টার্স সিরিজের প্রথম দু’টি ছবি প্রযোজনা করেছিল কলম্বিয়া পিকচার্স। প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স টু’ যথাক্রমে মুক্তি পায় ১৯৮৪ এবং ১৯৮৯ সালে।

প্রথমটি অবশ্য ছিল যৌথ প্রযোজনা। তৃতীয় সিনেমাটি প্রযোজনা করেছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। অবশ্য পরিবেশক সেই কলম্বিয়া পিকচার্স-ই। সবশেষ ছবিতে কেন্দ্রীয় চরিত্রগুলোর চারজনের ঘোস্টবাস্টার্স দলের সবাই ছিলেন নারী। চরিত্রগুলোতে অভিনয় করেছেন মেলিসা ম্যাককার্থি, ক্রিস্টেন উইগ, কেট ম্যাককিনন আর লেসলি জোন্স। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন থর-খ্যাত ক্রিস হেমসওয়ার্থ।

এবার পর্দায় আসছে প্রতীক্ষিত সিনেমা ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’। ‘ঘোস্টবাস্টার্স’ সিনেমার এই সিক্যুয়েলটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। একই দিন ভারতেও ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

শুধু তাই নয়, লম্বা সময় ধরে ছবিটি চালানোর কথা চলছে। এমনকি শহীদ কাপুরের ‘জার্সি’ সিনেমা মুক্তির এক সপ্তাহ আগ পর্যন্ত হলে রাখার ঘোষণা দিয়েছে সিনেমাটির সংশ্লিষ্টরা।

ছবিটি গত জুলাইতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত করা হয়েছিল। আগের ছবিতে দেখা গেছে, শহরে রীতিমতো ভূতেদের একটা দলের আবির্ভাব ঘটে। আর তাদের মোকাবিলা করতে প্রোটন প্যাক নিয়ে মাঠে নামে উইগ-ম্যাককার্থি। সঙ্গে যোগ দেয় কেট ম্যাককিনন এবং লেসলি জোন্স। তাদের একজন থাকে ম্যাককার্থির সহযোগী। আরেকজন থাকে সাবওয়ে-কর্মী, যে প্রথম ভূতেদের দেখে। আর এবারের ছবির গল্প আবর্তিত হয়েছে একজন অবিবাহিত মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে। যারা একটি ছোট শহরে এসে আসল ভূতবাসীর সঙ্গে সংযোগ তৈরি এবং তাদের দাদার রেখে যাওয়া গোপন সম্পত্তির উত্তরাধিকার আবিষ্কার করতে শুরু করবে তারা।

জেসন রেইটম্যানের পরিচালিত এই সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স টু’ ছবিগুলোতে মুরে, ড্যান আইক্রয়েড এবং হ্যারল্ড রামিসকে ভূত শিকার করে এমন প্যারাসাইকোলজি অধ্যাপক হিসাবে দেখানো হয়েছিল।

Reneta

সিগর্নি উইভারসহ মারে এবং আইক্রয়েড নতুন এই সিক্যুয়েলটিতেও অভিনয় করেছেন। এছাড়া ফিরে আসা অভিনেতার মাঝে আরো রয়েছেন অ্যানি পটস ও এরনি হাডসন। পাশাপাশি সিনেমাটিতে নতুন যুক্ত হয়েছেন অভিনেতা পল রুড, ক্যারি কুন, ফিন উলফহার্ড ও ম্যাককেনা গ্রেস।

সবশেষ ছবিটি আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবারের ছবিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিচালক রেইটম্যান। যার ফলও পেয়েছেন ভালো। গেল আগস্টে লাস ভেগাসের সিনেমাকন ইভেন্টে ছবিটি প্রদর্শনের পর দর্শক সমালোচকদের প্রশংসা পায় ছবিটি। তাই আশা করা হচ্ছে সাফল্যের দিক থেকে এবারের ছবি ছাড়িয়ে যাবে আগের ছবিগুলোকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়উত্তরাধিকারভূতশহরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT