চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে শিক্ষার্থীদের নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৪
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার পর আবাসিক হল ও হোস্টেলগুলোয় শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) ঢাবির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হল ও হোস্টেলে ওঠানো হবে।

এতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ অথবা নানা কারণে ছাত্রত্ব নেই মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক সম্মান পাস করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সঙ্গে মাস্টার্সে ভর্তি হননি এমন শিক্ষার্থী হলে বা হোস্টেলে উঠতে পারবে না।

এসব শিক্ষার্থীদের জিনিসপত্র যদি হলে বা হোস্টেলে থাকে তাহলে হল বা হোস্টেলের সব পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মধ্য দিয়ে যেতে হবে। তা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে নেবে। এসব জিনিসের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে না।

নির্দেশনা অনুসারে, হল বা হোস্টেলে থাকা সব আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থী ঢাবি ওয়েবসাইটে তাদের নিজ নিজ ড্যাশবোর্ডে নির্ধারিত ফরম পূরণ করবে। হলে বা হোস্টেলে ওঠার দিন ওই পূরণ করা ফরমের কপি, হলের হালনাগাদ আইডি কার্ড অথবা ভর্তির হালনাগাদ পে-স্লিপ ও প্রযোজ্য ক্ষেত্রে হল বা হোস্টেলের নির্ধারিত ফি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে হল বা হোস্টেলে ওঠার প্রক্রিয়া শেষ করবে।

Reneta

ঢাবির নির্দেশনায় আবাসিক হল বা হোস্টেলের আসন বণ্টনের নীতিমালাও প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, হলে বা হোস্টেলে সংযুক্ত নিয়মিত শিক্ষার্থীরা আবাসিক হওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে ঢাকা শহরসহ যেসব জায়গায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবহন সুবিধা আছে সে সব জায়গায় থাকা শিক্ষার্থীরা হলে ও হোস্টেলে আবাসিক হওয়ার জন্য আবেদন করতে পারবে না।

এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রি ও নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়া, প্রফেশনাল মাস্টার্স, ইভনিং মাস্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের হলে বা হোস্টেলে আসন বরাদ্দ হবে না। তবে স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে শুধু এমফিল ও পিএইচডির নারী গবেষকদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাসে আসন বরাদ্দ দেওয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাসিক হলঢাবি হলনতুন নির্দেশনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT