চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবির ‘মাস্টারমাইন্ড’ চিত্রনায়িকা ববি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর প্রযোজক হিসেবে ‘বিজলী’ সিনেমায় লগ্নী করেছিলেন ববি। আবার তিনি নতুন পরিচয়ে আসছেন। তার গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, নাম ‘মাস্টারমাইন্ড’!

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। আসন্ন ঈদের পরে সিনেমাটি বানাবেন সৈকত নাসির।

দেহরক্ষী, ফুল এন্ড ফাইনাল, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, অ্যাকশন জেসমিন, বেপরোয়া, নোলক-এর মতো সিনেমাগুলোর নায়িকা ববি। প্রতিটি সিনেমায় নানাভাবে হাজির হয়ে দর্শকদের কাছে নজর কেড়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ববির ‘ময়ুরাক্ষী’ ও ‘পাপ’সহ একাধিক সিনেমা।

করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ের থ্রিলার গল্প, স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প তৈরি রেখেছেন ঢাকাই সিনেমার প্রথমসারির এই নায়িকা। নির্মাতা সৈকতের সঙ্গে আলোচনাকালীন ‘মাস্টারমাইন্ড’সহ আরও তিনটি গল্প শুনেছিলেন।

ববি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মাস্টারমাইন্ড’-এর গল্প শুনেই সৈকত ভাই বলে ওঠেন এটা মাইন্ডব্লোয়িং স্টোরি। এটা নিয়ে আগে কাজ করা যায়।

এই অভিনেত্রী জানান, গল্পটা তার ইমাজিনেশন। গতবছর এর গল্প সাজান। চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

Reneta

ববি বলেন, কর্পোরেটের অনেককিছু দেখি আমরা। দেখি যা বলা হয়না। এই করপোরেট কালচার ও এরসঙ্গে আন্ডারওয়ার্ল্ড যোগাযোগ নিয়েই এই গল্প। আমার গল্প বলে যে এটা নায়িকা বেইজ সিনেমা একদমই তা নয়। লিড যে কটা চরিত্র সবগুলোই গুরত্বপূর্ণ।

বহু আগে ববির গল্পে একটি টেলিফিল্ম প্রচার হয়েছিল চ্যানেল আইতে। এছাড়া তিনি তার ‘বিজলী’ সিনেমার স্যাড সং-এর একটি অংশ লিখেছিলেন।

কিন্তু তখন তা প্রকাশ করেননি। ববি বলেন, আমার কাজগুলোতে ছোট ছোট ইনপুট দিয়ে থাকি। কিন্তু আগে কখনও এগুলো জানাইনি।

পরিচালক সৈকত নাসির মনে করেন, ‘মাস্টারমাইন্ড’ দিয়ে বড়পর্দায় অসাধারণ কিছু করা যেতে পারে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সিনেমা বক্স অফিস রেকর্ড করছে। আমি নিশ্চিত সিনেমাটি ঠিকভাবে বানাতে পারলে বক্স অফিস রেকর্ড করতে পারবো।

‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ। আমার বিশ্বাস, মাস্টারমাইন্ড হতে পারে আমাদের সবার জন্য দারুণ একটি প্রজেক্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশন জেসমিনদেহরক্ষীনোলকফুল এন্ড ফাইনালববিবেপরোয়ারাজত্বলিড বিনোদনসিনেমাসৈকত নাসিরহিরো দ্য সুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে: স্বাস্থ্য সচিব

এপ্রিল ১১, ২০২৬

জেট ফুয়েলের দাম বাড়ায় অ্যাভিয়েশন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে: এওএবি

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন: ধর্মমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিজিটর ভিসা বিষয়ে নতুন নিয়ম

এপ্রিল ১১, ২০২৬

মোস্তাফিজদের লাহোরকে গুঁড়িয়ে জয় নাহিদ-শরিফুলদের

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT