চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে তৌসিফ-তটিনীর ‘লাভ সাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

অন্তর্জালে প্রকাশের মাত্র তিন দিনের মাথায় ভিউ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ! যেটা এই সময়ের জন্য উল্লেখযোগ্য বটে। তারচেয়ে বড় বিষয়, নিখাদ প্রেমের গল্পে এমন দ্রুত সফলতা আশাতীত। সেই আশা বাস্তবায়ন করে দেখালো প্রবীর রায় চৌধুরীর চিত্রনাট্য ও নির্মাণে ‘লাভ সাব’ নাটকটি।

৪ জুলাই সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীর অন্যতম ঈদের নাটক। এতে আরও অভিনয় করেছেন কিংকর আহসান, জীবন রায়, ইরা, বাবু, পলিন, মাসুম রেজওয়ান, মুন্না, মুহিত, স্নেহা প্রমুখ।

ইউটিউবে বাংলাদেশের নাটকগুলোর মধ্যে ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে অবস্থান ‘লাভ সাব’। নাটকটি দেখে প্রায় আড়াই হাজার মন্তব্য এসেছে। প্রায় সবই ইতিবাচক!

নাটকটি থেকে এমন সাড়া প্রাপ্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‌‌‌‘কাজটা ভালো হয়েছে। শুরু থেকে মনে হচ্ছিল দর্শক পছন্দ করবে। তবে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। এত পরিশ্রমের পর দর্শক যখন কাজটা এভাবে গ্রহণ করে, তখন ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে যায়। মনে হয় পরিশ্রম সার্থক। সামনে আরও ভালো কাজ করার উৎসাহ পাচ্ছি এখন।’

৭৫ মিনিট দৈর্ঘ্যের ‘লাভ সাব’ মূলত বন্ধুত্ব, প্রেম ও জার্নির গল্প। যাতে তৌসিফ-তটিনীর অভিনয়-রসায়ন চোখে লাগার মতো বলে মনে করছেন দর্শক-সমালোচকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজার্নিতটিনীতটীনিতৌসিফনাটকলাভ সাবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীর পথে আর্টেমিস–২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ‘আর্তেমিস-২’ মিশনের

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT