চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

ইউরো ২০২৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গতবার প্রথম ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা জয়ের খুব কাছে গিয়ে ইতালির কাছে স্বপ্ন ভাঙে ইংলিশদের। এবার খালি হাতে ফিরতে চায় না গ্যারেথ সাউথগেটের দল। শিরোপার মঞ্চের আগে শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ২০ বছর পর সেমিতে ওঠা নেদারল্যান্ডস। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতার সিগন্যাল ইদুনা পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

২০০৪ সালে সবশেষ ইউরোর সেমিতে উঠেছিল নেদারল্যান্ডস। ইউরো জিতেছিল সেই ১৯৮৮ সালে। অবশেষে আবারও সেমিতে রোনাল্ড কোম্যানের দল। গ্রুপপর্বে অষ্ট্রিয়ার কাছে হারলেও পোল্যান্ডের সঙ্গে জয় ও ফ্রান্সের সঙ্গে ড্র করে সেরা ষোলোতে ওঠে ডাচ দল। নকআউট পর্বে রোমানিয়া ও তুরস্কের সঙ্গে জিতে সেমির টিকিট কাটে ভার্জিল ফন ডাইক বাহিনী।

টুর্নামেন্টে এপর্যন্ত শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। এবারের আসরও খুব একটা ভালো যাচ্ছে না তাদের। দলে সময়ের অন্যতম সেরা তারকাদের নিয়েও ইংল্যান্ডের হতশ্রী ফুটবল সমালোচনার মুখে পড়ছে। গ্রুপপর্বে সার্বিয়ার সঙ্গে জয় পেলেও ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে পয়েন্ট হারায় তারা। কোনরকমে শেষ ষোলোতে উঠে স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের পর কোয়ার্টারে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে পা রেখেছে হ্যারি কেন বাহিনী।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ২২বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি ডাচদের। নেদারল্যান্ডসের ৭ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৬টিতে, তবে দুদলের বেশিরভাগ ম্যাচেই (৯) হয়েছে ড্র।

সবশেষ ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে দেখা হয়েছিল দুদলের। ডাচদের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল হ্যারি কেন-মার্কাশ র‌্যাশফোর্ডরা, পাঁচ বছর পর ইউরোপ সেরার লক্ষ্যে আবারও ইংল্যান্ড-নেদারল্যান্ডস রোমাঞ্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডনেদারল্যান্ডসফন ডাইকলিড স্পোর্টসসেমিফাইনালহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ৪, ২০২৬

জাতীয় দলের স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটির সুযোগ!

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT