চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।

সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ার পরই তিনি সরকার গঠনের সুযোগ পান।

৩৫ বছর বয়সী শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত, নেপালের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে থেকে উঠে আসা এক নতুন মুখ। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেও কাঠমান্ডুর মেয়র হওয়ার আগে তিনি র‍্যাপ শিল্পী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন।শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সমৃদ্ধ। হিন্দু রীতিতে শঙ্খধ্বনি, পুরোহিতদের মন্ত্রপাঠের পাশাপাশি বৌদ্ধ লামাদের অংশগ্রহণও ছিল।

অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শপথ নেন তিনি। শাহ এমন এক সময় দায়িত্ব নিলেন, যখন নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলোর প্রতি ব্যাপক অসন্তোষ রয়েছে। দুর্নীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিতিশীলতাকে এ অসন্তোষের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে, জনগণের এই আস্থাহীনতা কাটিয়ে স্থিতিশীল ও কার্যকর সরকার গঠনই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।

২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে সংঘটিত জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন আনে। দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন পরে সহিংস রূপ নেয়। এই আন্দোলনের চাপে সে সময়ের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যদিও বালেন্দ্র শাহ সরাসরি আন্দোলনে অংশ নেননি, তিনি প্রকাশ্যে তরুণদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। ফলে নতুন প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ে।
পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল আরএসপি বড় জয় পায় এবং সেই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহের পারিবারিক শিকড় নেপালের তরাই অঞ্চলে। ধর্মীয়ভাবে প্রভাবশালী এই দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সংস্কৃতি ও বিশ্বাসও তার রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরএসপিজেনারেশন জেডনেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীবালেন্দ্র শাহশপথগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT