চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের পার্লামেন্ট নির্বাচনে ১১২ আসন পেয়ে এগিয়ে অভ্যুত্থানকারী দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপালের পার্লামেন্ট নির্বাচনে ভোট গননায় এখনো পর্যন্ত ১১২টি আসন পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটিতে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

আজ শুক্রবার (৫ মার্চ) প্রাথমিক ফলাফল অনুযায়ী, আরএসপি ১১২টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে চারটি আসনে জয় নিশ্চিত করেছে দলটি।

নেপালি কংগ্রেস (এনসি) এখন পর্যন্ত তিনটি আসনে জয় পেয়েছে এবং ১০টি আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া সিপিএন-ইউএমএল ১২টি আসনে এবং নেপালি কমিউনিস্ট পার্টি ৬টি আসনে এগিয়ে আছে।

অন্য দলগুলোর মধ্যে শ্রম সংস্কৃতি পার্টি চারটি আসনে এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি-নেপাল একটি করে আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি দুজন স্বতন্ত্র প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে আছেন।

বেশ কিছু আসনে এখনো ভোট গণনা চলছে।

নেপালের পার্লামেন্টের দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। ২৭৫ সদস্যের আইনসভার ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) মাধ্যমে নির্বাচিত হবেন।

Reneta

দুর্নীতি থেকে মুক্তি, কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির দাবিতে গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভে ও সরকারের পতনের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেপাল কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯০ সাল থেকে দেশটিতে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে।

নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। এই নতুন ভোটাররা নেপালের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাল পার্লামেন্ট নির্বাচন ২০২৬নেপালি কংগ্রেসরাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন এনায়েত হোসেন সিরাজ

মার্চ ৬, ২০২৬

লিটনকে নিয়ে অনেক স্বপ্ন বিসিবির

মার্চ ৬, ২০২৬

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে মাহফুজ ও তাজনুভা জাবীন

মার্চ ৬, ২০২৬

নেপালের পার্লামেন্ট নির্বাচনে ১১২ আসন পেয়ে এগিয়ে অভ্যুত্থানকারী দল

মার্চ ৬, ২০২৬

গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেন আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মার্চ ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT