চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল কাবাডি লিগ: ফাইনালে নামছেন দেশসেরা রেইডার মিজান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথমবার আয়োজিত নেপাল কাবাডি লিগে (এনকেএল) অংশ নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ছয়জন। চার দলে খেলা বাকিরা একে একে বিদায় নিলেও ফাইনালে উঠেছে মিজানুর রহমানের দল কাঠমুন্ডু মেভারিকস। সন্ধ্যা ছয়টায় ফাইনালে নামবে জানাকপুর নাইটসের বিপক্ষে।

মিজানের কাঠমুন্ডু মেভারিকস সেমিফাইনালে জিতেছিল বিরাটনগর রেইডার্সের বিপক্ষে। বাংলাদেশের সেরা রেইডার গ্রুপপর্বে হিমালয় রেইডার্সের বিপক্ষে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

ফাইনালের আগে মিজান বলেছেন, ‘নেপাল কাবাডির আয়োজিত প্রথমবারের এ আসরে চেষ্টা ছিল দলের জন্য ভালো কিছু করার। আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, নিজের সেরাটা দিতে চেষ্টা করব। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারব। আমিসহ বাংলাদেশ জাতীয় দলের ছয়জনকে নেপাল কাবাডি লিগে খেলার সুযোগ দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশে যেন এমন ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করা হয় সেটির দাবিও জানান এ রেইডার।’

বাংলাদেশে আয়োজিত বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। পুরো আসরে অসাধারণ খেলেছিলেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। গ্রুপপর্বের তিন ম্যাচে জিতে ম্যাচসেরার পুরস্কার জেতার পর ফাইনালসেরা হয়েছিলেন। যা তাকে আসরসেরা রেইডারের তকমা দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনকেএলকাঠমুন্ডু মেভারিকসজানাকপুরনেপালবাংলাদেশমিজানহিমালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT