চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পর নেপালের গোল, গোলটি মানল না ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাগতিক নেপাল ও ভারতের ম্যাচের ৭১ মিনিটের খেলা তখন। এ সময় নেপালের জালে বল জড়ান ভারতের স্ট্রাইকার বালা দেবী। ভারত এ সময় গোল উদযাপনে ব্যস্ত ডাগআউটের খেলোয়াড়, কোচ ও স্টাফদের সাথে।

পিছিয়ে পড়া নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে চলে যান। ভারতের খেলোয়াড়রা তখনও ডাগআউটের দিকে উদযাপনে ব্যস্ত। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত, রেফারিও খেলা শুরুর জন্য প্রস্তুত।

ভারতের খেলোয়াড়রা তখনও প্রস্তুত না হলেও রেফারি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান। বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদযাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম।

এ সময় ভারতের খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ করা শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্বকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে।

পরে দীর্ঘসময় খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান। অবশ্য নেপাল লাল কার্ড দেখে ১০ জন নিয়ে খেলছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালবাংলাভারতলিড স্পোর্টসসাফসাবিত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT