জলবায়ূ পরিবর্তন ও বৃষ্টি কম হওয়ায় সাতক্ষীরায় সাদা মাছ চাষের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মৎস্য ঘেরগুলোতে প্রয়োজনীয় পানি ও খাদ্যের অভাবে গুনগত মান বৃদ্ধি হয়নি। বাজারে ন্যায্য দামে মাছ বিক্রি করতে পারছেন না চাষি। চাষিদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।







