চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন দিয়েছে এনসিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার ৪ সেপ্টেম্বর রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সমর্থনের কথা জানানো হয়। পোস্টে আব্দুল কাদেরের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং আন্দোলনে অংশগ্রহণের বিস্তারিত উল্লেখ করা হয়।

পোস্টে বলা হয়, লাল বৃত্তে চিহ্নিত এই তরুণ আব্দুল কাদের। মনে আছে আবরার ফাহাদকে? দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় যাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। সেই আবরারের শাহাদাৎবার্ষিকীতে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কাদের। সেখানে ছাত্রলীগের হামলায় আহত হয়ে ভর্তি হন ঢাকা মেডিকেলে। পরে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায় এবং তার নামে দায়ের হয় দুটি মামলা। এরপর টানা ৩২ দিন কারাবন্দি ছিলেন তিনি।

পোস্টে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে কাদেরের জেলজীবন ছিল অত্যন্ত কষ্টকর। সে সময় তিনি সেমিস্টার ফাইনাল পরীক্ষায়ও অংশ নিতে পারেননি।

এনসিপির ফেসবুক পোস্টে কাদেরের রাজনৈতিক দৃঢ়তা ও ভূমিকার প্রশংসা করে বলা হয়, জেল থেকে মুক্ত হয়ে আবারও ক্যাম্পাসে ফিরে দাঁড়িয়েছেন ফ্যাসিবাদ, গেস্টরুম, গণরুম সংস্কৃতির বিরুদ্ধে। তার সহপাঠীরা বলছেন আমরা যখন ক্যারিয়ার গড়ার চিন্তায় ক্লাসে ব্যস্ত ছিলাম, তখন কাদের লড়ছিল দেশের গণতন্ত্রের জন্য।

আব্দুল কাদেরের জন্মমাস জানুয়ারি উল্লেখ করে পোস্টে আরও বলা হয়, জানুয়ারি সূর্যোদয়ের সময়। এই তরুণ সেই সময়ের প্রতীক, যিনি ভোরের আলো নিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে। চব্বিশের জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে কাদেরের অবদান অনস্বীকার্য।

Reneta

ডাকসু নির্বাচনে কাদেরের প্যানেল ও ব্যালট নম্বর উল্লেখ করে পোস্টে বলা হয়, তিনি ভিপি পদে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়ছেন। তার ব্যালট নম্বর ২।

পোস্টের শেষাংশে বলা হয়, আব্দুল কাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সমগ্র দেশের ছাত্রসমাজের জন্য একটি প্রতীক হয়ে উঠেছেন। ছাত্রলীগের ভয়ে যখন অনেকেই নিজেদের লুকিয়ে রাখেন, তখন কাদের সামনের সারিতে দাঁড়িয়ে লড়েছেন। আশা করি, ঢাবির শিক্ষার্থীরা এবার তার দীর্ঘ আন্দোলনের মূল্যায়ন করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিজাতীয় নাগরিক পার্টিডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদভিপি প্রার্থী আব্দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Prices of lemons, cucumbers and eggplants, which increased at the beginning of Ramadan, have not decreased

রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Commercial cultivation of plum is increasing in Narsingdi | Channel i News

নরসিংদীতে বাড়ছে বাণিজ্যিকভাবে কুল বরইয়ের চাষ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT