চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাপলা ছাড়া অন্য কোন প্রতীক নেবে না এনসিপি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, শাপলা ছাড়া অন্য কোন প্রতীক নেবেন না তারা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে নেতারা এ কথা বলেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, ‘আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতে দিবে না তরুণ সমাজ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে গেলে তরুণ সমাজের রক্তের উপর দিয়ে যেতে হবে। বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে এগুলো নোট অব চিটিং।

তিনি বলেন, বাংলাদেশে আর কোন ভাইয়া গিরি চলবে না। বাংলাদেশে বিএনপির স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেবো না।

এরআগে, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিজাতীয় নির্বাচননির্বাচনী প্রক্রিয়াশাপলা কলিশাপলা’ প্রতীকসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬

রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে অবশেষে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ!

মার্চ ২৪, ২০২৬

মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ২.৮৩ বিলিয়ন ডলার

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারাবাহিক ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT