চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, থাকবে আলোচনার সুযোগ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবো। কিন্তু আদর্শের সঙ্গে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যবদ্ধতা পোষণ করে তাহলে তাদের সঙ্গে আমাদের আলোচনা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ শীর্ষক মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নীতিগত ও আদর্শিক জায়গা থেকে কোন ধরনে ক্ষমতার জন্য আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবো না আমরা। ১টি আসন না পেলেও নীতিতে অটুট থাকবো আমরা।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন শুধু মার্কা বা পুরোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওইসব দিন শেষ।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বলেছেন, আমরা দেশের বৃহৎ স্বার্থে শাপলা কলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে ডিজাইনটা পাইনি। যার কারণে আমরা নির্বাচনী প্রচারণায় নামতে পারছি না।

উল্লেখ্য, এই পর্যন্ত সারাদেশের ৩০০টি আসন থেকে অফলাইনে ৭৬১ জন ও অনলাইনে ৭২৩ জন, সর্বমোট ১ হাজার ৪৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের সবাইকে দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হবে।

Reneta

মতবিনিময়ের মাধ্যমে মনোনয়ন প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ, এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Jui  Banner Campaign
ট্যাগ: আহ্বায়ক নাহিদ ইসলামউত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমএনসিপিজাতীয় নাগরিক পার্টিমুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাট‌ওয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT