জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আজকের পর আর যদি কোন মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে, তবে আইনশৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেওয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

