প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ৫ জন উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের প্রতীক নিয়ে এনসিপির আলোচনা করার কথা রয়েছে। ২২শে জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়।
এর আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্য ১৭ই এপ্রিল একই প্রতীক চায়। এরমধ্যেই শাপলা প্রতীকটি তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি।








