চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ পরিবারের জন্য সঞ্চয়পত্র কেনা সহজ করছে এনবিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

জুলাই-আগস্ট মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে পদ্ধতিগত সহজিকরণ ও নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলতি সপ্তাহেই এ বিষয়ে এনবিআর থেকে আদেশ দেয়া হতে পারে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে: সরকার ও বিভিন্ন দিক থেকে পাওয়া আর্থিক সহায়তা দিয়ে যদি শহীদ পরিবারের কেউ সঞ্চয়পত্র কেনেন, তবে তার জন্য রিটার্নের প্রাপ্তি স্বীকার জমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) না থাকলেও দুই লাখ বা তারও বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন শহীদ পরিবার।

তবে সঞ্চয়পত্র কেনায় সাধারণ নিয়ম মানতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির এনআইডির ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। বিনিয়োগের পরিমাণ দুই লাখ টাকার মধ্যে হলে নগদে পরিশোধ করা যাবে, তবে দুই লাখ টাকার বেশি হলেই তা পরিশোধ করতে হবে ব্যাংকের চেকের মাধ্যমে।

যে নামে সঞ্চয়পত্র কিনতে ইচ্ছুক, চেক দিতে হবে সেই নামের ব্যাংক হিসাবেরই। একক নামে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে একক নামে ব্যাংক হিসাবের চেক এবং অংশিদারিত্বে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও চেক দিতে হবে। মানতে হবে নমিনিসহ প্রয়োজনীয় সত্যায়ন।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরছাত্র-জনতার অভ্যুত্থানরাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT