দক্ষিণী অভিনেত্রী নয়নতারার রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। ৭ বছরের প্রেমিক পরিচালক ভিগনেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই সুপারস্টার নায়িকা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর বিয়ের প্রথম ছবি।
ভারতীয় সংবাদ মাধ্যমের বদৌলতে নয়নতারা ও ভিগনেশের বেশকিছু বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যে ছবিগুলো শেয়ার করে ভক্ত অনুরাগী থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও এই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন পরিচালক-অভিনেত্রী জুটি। বিয়ের আসরে বসে স্ত্রীর কপালে চুমু এঁকে প্রথম ছবি শেয়ার করেছেন পরিচালক ভিগনেশ শিবন।

দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ জুন) বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। মহাবালিপুরমের এক হোটেলে সকালে সাতপাকে বাঁধা পরেছেন এই জুটি।
স্থানীয় সময় ৮.১০-এ শুরু হয় বিয়ের আচার অনুষ্ঠান। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। শাহরুখ খান উপস্থিত ছিলেন নজরকাড়া বেশে। সামাজিক মাধ্যমে শাহরুখের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে।
রজনীকান্তও উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ দেয়ার জন্য। এছাড়াও ছিলেন বিজয় সেতুপতি, অ্যাটলি, বনি কাপুর, রাধিকা সরথকুমার, দিব্য ধরাশিনি, বসন্ত রবি সহ অনেক তারকা উপস্থিত ছিলেন বিয়েতে।
জানা গেছে ‘জেড বাই মনিকা’র ডিজাইন করা পোশাকে বরকনে সেজেছেন নয়নতারা ও বিগনেশ।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।
২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।








