চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় নৌবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা পেল ৩০০ জন

হারুন উর রশীদহারুন উর রশীদ
১০:২৪ অপরাহ্ন ২৮, জুলাই ২০২৫
জনপদ, ভোলা
A A

‘জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫’-এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে একদিনের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প।

সোমবার (২৮ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন রোগীকে বিভিন্ন চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন তজুমদ্দিন নৌ-কমান্ডের লেফটেন্যান্ট আবিদুল ইসলাম এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব (বিএন) এর নেতৃত্বে পাঁচ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল।

সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্মরোগ, শিশু স্বাস্থ্য ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগী ব্যবস্থাপনায় সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছি। টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হচ্ছিল না। এখানে ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকার হলো।

আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, জ্বর-কাশি আর হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব মনোযোগ দিয়ে দেখেছেন, ওষুধও দিয়েছেন। খুব ভালো লাগছে।

Reneta

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, এটি মানুষের প্রতি নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

নৌ কর্মকর্তা জানান, সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী সারাদেশে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তজুমদ্দিনের এই আয়োজন তারই অংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫নৌবাহিনীর মানবিক উদ্যোগবিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT