চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা-ঈগল মুখোমুখি: আওয়ামী লীগ সভাপতিসহ আহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় নৌকার প্রচার কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার ২৭ ডিসেম্বর বিকেলে সদরের শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী, নিয়ামত আলীর ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা ও মারুফ হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের দায়ি করেছে। পাল্টা অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে ঈগল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি ও হুমকী দিচ্ছে নৌকার সমর্থকরা। ইতোমধ্যে ঈগল প্রতীকের কয়েকটি প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট করেছে নৌকার সমর্থকরা। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ঈগলের সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামালপুরজামালপুর-৫দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননৌকা-ঈগল মুখোমুখি
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT