পরিবেশ ও প্রকৃতি রক্ষার পাশাপাশি সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে ঝিনাইদহে প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছেন এই ক্লাবের সদস্যরা। জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে অসহায় মায়েদের জন্য মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে তারা। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।







