রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বিআইআইএসএস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে কখনই জাতীয় ঐক্যমত ছিল না। যে সরকারই থাকুক, একদল নেমেছে এবং একদল মানেনি। আমার আর্জি, আপনারা যখন ক্ষমতার আসবেন, এই চেষ্টা করবেন। মনে রাখবেন, আমরা এক হতে পারলে আমাদের শক্তি আরও বেড়ে যাবে।
সংলাপে নিরাপত্তা বিশেষজ্ঞ থেকে শুরু করে অংশ নেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ, রাজনীতিক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধিরা।








