নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবির পরিচালনা পর্যদ ভেঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ ‘এনএসসি’র ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। আগামী তিন মাসের মধ্যে নতুন করে বিসিবির নির্বাচন আয়োজন করা হবে অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব।






