চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসে জাতীয় শোক দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ১৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

কুয়েতে জাতীয় শোক দিবস,

গতকাল (১৫ আগস্ট) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনিমিত করন, বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিতবাণীসমূহ পাঠ, ভিডিও চিত্র প্রদর্শনী, উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকালে দূতাবাসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন দূতাবাসের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

এই সময় প্রবাসী বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেস ক্লাবের গণমাধ্যম সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Reneta

কানাডায় জাতীয় শোক দিবস পালন,

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি’র উদ্যোগে গতকাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং ১৯৭৫ সালের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, ড. মোহাম্মদ বাতেন, আবদুল্লা রফিক, মাহমুদ হাসান, মাহফুজুল হক মিনু এবং এনথনি জ্যাকব। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে বিচার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।

সৌদি আরব দূতাবাসে জাতীয় শোক দিবস,

গতকাল (১৫ আগস্ট) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তারা। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভারও আয়োজন করা হয়। সেসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতির পিতাজাতীয় শোক দিবসপ্রবাসী বাংলাদেশিবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দৌলতদিয়ায় বাস ডুবিতে চারজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪০ জন!

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT